যিহিষ্কেল 18

সে গরিব ও অভাবীদের উপর অত্যাচার করে। সে চুরি করে। সে বন্ধকি জিনিস ফিরিয়ে দেয় না। সে মূর্তির প্রতি দৃষ্টিপাত করে। সে ঘৃণ্য কাজ করে।

Ezekiel 18:12 (UKJV) Has oppressed the poor and needy, has spoiled by violence, has not restored the pledge, and has lifted up his eyes to the idols, has committed abomination,

10“মনে করো যদি সেই লোকের এক হিংস্র ছেলে আছে, যে রক্তপাত করে অথবা এগুলির মধ্যে যে কোনও একটি করে

11(যদিও তার বাবা এর কোনোটিই করেনি), “সে পাহাড়ের উপরের পূজার স্থানগুলিতে খাওয়াদাওয়া করে। সে তার প্রতিবেশীর স্ত্রীকে কলুষিত করে।

12সে গরিব ও অভাবীদের উপর অত্যাচার করে। সে চুরি করে। সে বন্ধকি জিনিস ফিরিয়ে দেয় না। সে মূর্তির প্রতি দৃষ্টিপাত করে। সে ঘৃণ্য কাজ করে।

13সে সুদে টাকা ধার দেয় ও বাড়তি সুদ নেয়। সেই লোক কি বাঁচবে? সে বাঁচবে না! কারণ সে এসব ঘৃণ্য কাজ করেছে, সে মরবেই মরবে এবং তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী হবে।

14“কিন্তু মনে করো এই ছেলের একটি ছেলে আছে যে তার বাবাকে এসব পাপ করতে দেখেছে, এবং যদিও সেসব দেখেও সে তা করে না:

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.