4রক্তপাত করে তুমি দোষী হয়েছ এবং প্রতিমা তৈরি করে তুমি অশুচি হয়েছ। তুমি তোমার দিন কাছে নিয়ে এসেছ এবং তোমার শেষকাল উপস্থিত হয়েছে। সেইজন্য জাতিগণের কাছে তোমাকে ঘৃণ্য করব এবং সমস্ত দেশের কাছে তোমাকে হাসির পাত্র করব।
5হে জঘন্য নগর, যা অশান্তিতে পূর্ণ, যারা কাছে আছে আর যারা দূরে আছে তারা তোমাকে বিদ্রুপ করবে।
6“ ‘দেখ ইস্রায়েলের প্রত্যেক শাসনকর্তা রক্তপাত করবার জন্য কেমন করে তার ক্ষমতা ব্যবহার করছে।
7তোমাদের মধ্যেই লোকে মা-বাবাকে তুচ্ছ করেছে; বিদেশিদের অত্যাচার করেছে আর অনাথ ও বিধবাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।
8তুমি আমার পবিত্র জিনিসগুলি অশ্রদ্ধা করেছ এবং আমার বিশ্রামবারগুলিকে অপবিত্র করেছ।