যিহিষ্কেল 25

আমি রব্বাকে উটের চারণভূমি ও অম্মোনকে মেষের বিশ্রামস্থান করব। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।

Ezekiel 25:5 (UKJV) And I will make Rabbah a stable for camels, and the Ammonites a couching place for flocks: and all of you shall know that I am the LORD.

3তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভুর এই কথা শোনো। সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, যেহেতু তোমরা আমার পবিত্রস্থানের উপর “বাহবা!” বলেছিলে যখন সেই জায়গা অপবিত্র হতে দেখেছিলে ও ইস্রায়েল দেশকে পতিত জমি হতে দেখেছিলে এবং যিহূদার লোকদের বন্দি হয়ে নির্বাসনে যেতে দেখেছিলে,

4এই জন্য আমি তোমাদের অধিকার করার জন্য পূর্বদেশের লোকদের হাতে তুলে দেব। তারা তোমাদের দেশে তাদের তাঁবু খাটিয়ে তোমাদের মধ্যে বাস করবে; তারা তোমাদের ফল খাবে ও দুধ পান করবে।

5আমি রব্বাকে উটের চারণভূমি ও অম্মোনকে মেষের বিশ্রামস্থান করব। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।

6কারণ সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, কারণ তোমরা ইস্রায়েল দেশের অবস্থা দেখে হাততালি দিয়েছ, নেচেছ এবং অন্তরের সঙ্গে তাকে হিংসা করে আনন্দ করেছ,

7এই জন্য তোমাদের বিরুদ্ধে আমি আমার হাত বাড়াব এবং লুটের জিনিস হিসেবে অন্য জাতিদের হাতে তোমাদের তুলে দেব। জাতিগণের মধ্যে থেকে তোমাকে কেটে ফেলব এবং সকল দেশের মধ্যে থেকে তোমাকে উচ্ছিন্ন করব। আমি তোমাকে ধ্বংস করব, তাতে তুমি জানবে যে আমিই সদাপ্রভু।’ ”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.