1একাদশ বছরে, এগারো মাসের প্রথম দিনে, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
2“হে মানবসন্তান, যেহেতু জেরুশালেম সম্বন্ধে সোর বলেছিল, ‘বাহবা! অন্যান্য জাতিগণের কাছে যাবার প্রধান ফটক ভেঙে গেছে, এবং তার দরজাগুলি আমার কাছে পুরোপুরি খুলে গেছে; এখন যখন সে ধ্বংস হয়ে পড়ে আছে আমার উন্নতি হবে,’
3সেইজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে সোর, আমি তোমার বিরুদ্ধে, আর সমুদ্র যেমন তার ঢেউ উঠায় তেমনি করে আমি অনেক জাতিকে তোমার বিরুদ্ধে নিয়ে আসব।