যিহিষ্কেল 26

তার এত বেশি ঘোড়া থাকবে যে, সেগুলি তোমাকে ধুলোয় ঢেকে দেবে। ভাঙা প্রাচীরের মধ্য দিয়ে লোকে যেমন নগরে ঢোকে তেমনি করে সে যখন যুদ্ধের ঘোড়া, গাড়ি ও রথ নিয়ে তোমার দ্বারগুলির মধ্য দিয়ে ঢুকবে তখন তার শব্দে তোমার প্রাচীরগুলি কাঁপবে।

Ezekiel 26:10 (UKJV) By reason of the abundance of his horses their dust shall cover you: your walls shall shake at the noise of the horsemen, and of the wheels, and of the chariots, when he shall enter into your gates, as men enter into a city wherein is made a breach.

8সে তোমার মূল ভূখণ্ডের বসতিগুলি তরোয়াল দ্বারা ধ্বংস করবে; তোমাদের বিরুদ্ধে অবরোধ তৈরি করবে, তোমার দেওয়ালের সঙ্গে লাগিয়ে একটি ঢালু ঢিবি বানাবে আর তোমার বিরুদ্ধে তার ঢাল উঁচু করবে।

9সে প্রাচীর ভাঙার যন্ত্র দিয়ে তোমার প্রাচীরে আঘাত করবে তার অস্ত্রগুলি দিয়ে তোমার উঁচু দুর্গগুলি ধ্বংস করবে।

10তার এত বেশি ঘোড়া থাকবে যে, সেগুলি তোমাকে ধুলোয় ঢেকে দেবে। ভাঙা প্রাচীরের মধ্য দিয়ে লোকে যেমন নগরে ঢোকে তেমনি করে সে যখন যুদ্ধের ঘোড়া, গাড়ি ও রথ নিয়ে তোমার দ্বারগুলির মধ্য দিয়ে ঢুকবে তখন তার শব্দে তোমার প্রাচীরগুলি কাঁপবে।

11তার ঘোড়াগুলির খুর তোমার সব রাস্তা মাড়াবে; সে তোমার লোকদের তরোয়াল দিয়ে মেরে ফেলবে, এবং তোমার শক্ত শক্ত থামগুলি মাটিতে পড়ে যাবে।

12তারা তোমার সম্পত্তি ও তোমার বাণিজ্যের জিনিসপত্র লুট করবে; তারা তোমার প্রাচীর ভেঙে ফেলবে ও তোমার সুন্দর বাড়িগুলি ধ্বংস করবে এবং তোমার পাথর, কাঠ ও ধুলো সমুদ্রে ফেলে দেবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.