যিহিষ্কেল 28

এবং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘হে সীদোন, আমি তোমার বিপক্ষে, এবং আমি তোমার মধ্যে মহিমান্বিত হব। তাতে তোমরা জানবে যে আমিই সদাপ্রভু, যখন আমি তোমাকে শাস্তি দেব এবং তোমার মধ্যে আমার পবিত্রতা প্রকাশ করব।

Ezekiel 28:22 (UKJV) And say, Thus says the Lord GOD; Behold, I am against you, O Zidon; and I will be glorified in the midst of you: and they shall know that I am the LORD, when I shall have executed judgments in her, and shall be sanctified in her.

20সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,

21“হে মানবসন্তান, তুমি সীদোনের দিকে মুখ রাখো; তার বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো

22এবং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘হে সীদোন, আমি তোমার বিপক্ষে, এবং আমি তোমার মধ্যে মহিমান্বিত হব। তাতে তোমরা জানবে যে আমিই সদাপ্রভু, যখন আমি তোমাকে শাস্তি দেব এবং তোমার মধ্যে আমার পবিত্রতা প্রকাশ করব।

23আমি তোমার মধ্যে মহামারি পাঠাব এবং তোমার রাস্তায় রক্ত বহাব। চারিদিক থেকে তরোয়ালের আক্রমণের ফলে, আহত লোকেরা তার মধ্যে পতিত হবে। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।

24“ ‘ইস্রায়েল কুলের জন্য ব্যথা দেওয়া কোনও কাঁটাগাছ এবং সূচালো কাঁটার মতো বিদ্বেষী প্রতিবেশী আর থাকবে না। তখন তারা জানবে যে আমিই সদাপ্রভু।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.