যিহিষ্কেল 28

“ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন “ ‘যেহেতু তুমি নিজেকে মনে করো, ঈশ্বরের মতো জ্ঞানী,

Ezekiel 28:6 (UKJV) Therefore thus says the Lord GOD; Because you have set yours heart as the heart of God;

4তোমার জ্ঞান ও বুদ্ধি দিয়ে তুমি নিজের জন্য সম্পদ লাভ করেছ এবং তোমার কোষাগারে সোনা ও রুপো জমা করেছ।

5ব্যবসায়ে তোমার দারুণ দক্ষতায় তুমি তোমার সম্পদ বাড়িয়েছ, এবং তোমার সম্পদের কারণে তোমার হৃদয় অহংকারে ভরে গিয়েছে।

6“ ‘এই জন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন “ ‘যেহেতু তুমি নিজেকে মনে করো, ঈশ্বরের মতো জ্ঞানী,

7আমি তোমার বিরুদ্ধে বিদেশিদের নিয়ে আসব, জাতিদের মধ্যে সবচেয়ে নির্মম; তারা তোমার সৌন্দর্য এবং জ্ঞানের বিরুদ্ধে তাদের তরোয়াল উঠাবে এবং তোমার উজ্জ্বল ঐশ্বর্যকে বিদ্ধ করবে।

8তারা তোমাকে কুয়োতে নামাবে, এবং তুমি সমুদ্রের গভীরে এক ভয়ংকর মৃত্যু ভোগ করবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.