7আমি তোমার বিরুদ্ধে বিদেশিদের নিয়ে আসব, জাতিদের মধ্যে সবচেয়ে নির্মম; তারা তোমার সৌন্দর্য এবং জ্ঞানের বিরুদ্ধে তাদের তরোয়াল উঠাবে এবং তোমার উজ্জ্বল ঐশ্বর্যকে বিদ্ধ করবে।
8তারা তোমাকে কুয়োতে নামাবে, এবং তুমি সমুদ্রের গভীরে এক ভয়ংকর মৃত্যু ভোগ করবে।
9তোমার বধকারীদের সাক্ষাতে, তুমি কি তখন বলবে, “আমি ঈশ্বর”? যাদের হাতে তুমি বধ হয়েছ, তুমি কেবল একজন মানুষ, ঈশ্বর নও।
10তুমি বিদেশিদের হাতে অচ্ছিন্নত্বকের মতো মরবে। আমি বলেছি, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’ ”
11সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,