1বারো বছরের, বারো মাসের প্রথম দিন, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
2“হে মানবসন্তান, মিশরের রাজা ফরৌণের জন্য বিলাপ করো আর তাকে বলো, “ ‘তুমি জাতিগণের মধ্যে একটি সিংহের মতো; তুমি সমুদ্রের মধ্যে একটি দানবের মতো নদীর মধ্যে দাপাদাপি করতে, পা দিয়ে জল তোলপাড় করতে, এবং নদীর জল ঘোলা করতে।
3“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘লোকদের একটি বড়ো দল নিয়ে আমি তোমার উপর জাল ফেলব, তারা আমার জালে তোমাকে টেনে তুলবে।
4আমি তোমাকে ডাঙায় ছেড়ে দেব এবং খোলা মাঠে ছুঁড়ে ফেলব। আকাশের সব পাখিদের তোমার উপর বসাব এবং পৃথিবীর সব পশুরা তোমাকে খেয়ে তৃপ্ত হবে।