যিহিষ্কেল 34

যারা হারিয়ে গেছে তাদের আমি খোঁজ করব এবং যারা বিপথে গেছে তাদের ফিরিয়ে আনব। আমি আহতদের ক্ষত বেঁধে দেব এবং দুর্বলদের বলযুক্ত করব, কিন্তু মোটাসোটা ও বলবানদের ধ্বংস করব। আমি ন্যায়বিচারে সেই পালের যত্ন নেব।

Ezekiel 34:16 (UKJV) I will seek that which was lost, and bring again that which was driven away, and will bind up that which was broken, and will strengthen that which was sick: but I will destroy the fat and the strong; I will feed them with judgment.

14তাদের আমি ভালো চরানিতে চরাব, এবং ইস্রায়েলের পাহাড়গুলি তাদের চরানিস্থান হবে। ভালো চরানিতে তারা শোবে, এবং তারা ইস্রায়েলের পাহাড়ে ভালো চরানিতে খাবে।

15আমিই নিজের মেষদের চরাব এবং তাদের শোয়াব, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।

16যারা হারিয়ে গেছে তাদের আমি খোঁজ করব এবং যারা বিপথে গেছে তাদের ফিরিয়ে আনব। আমি আহতদের ক্ষত বেঁধে দেব এবং দুর্বলদের বলযুক্ত করব, কিন্তু মোটাসোটা ও বলবানদের ধ্বংস করব। আমি ন্যায়বিচারে সেই পালের যত্ন নেব।

17“ ‘আর তোমাদের বিষয়, হে আমার পাল, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি ভালো ও খারাপ মেষদের মধ্যে বিচার করব, আবার মেষ ও ছাগলের মধ্যে বিচার করব।

18তোমাদের পক্ষে ভালো চারণভূমিতে খাওয়া কি যথেষ্ট নয়? আবার বাকি ঘাসগুলিও পা দিয়ে মাড়াতে হবে? তোমাদের পক্ষে পরিষ্কার জল খাওয়া কি যথেষ্ট নয়? আবার বাকি জলও কি পা দিয়ে ঘোলা করতে হবে?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.