3তোমরা তো দই খাও, পশম দিয়ে কাপড় বানিয়ে পর এবং বাছাই করা মেষ বলিদান করো, কিন্তু মেষদের যত্ন নাও না।
4তোমরা দুর্বলদের সবল করোনি, অসুস্থদের সুস্থ করোনি, আহতদের ক্ষত বেঁধে দাওনি। যারা বিপথে গেছে তাদের ফিরিয়ে নিয়ে আসোনি কিংবা যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করোনি। তোমরা তাদের কড়া ও নিষ্ঠুরভাবে শাসন করেছ।
5তারা ছড়িয়ে পড়েছে কারণ তাদের পালক নেই আর ছড়িয়ে পড়ার দরুন তারা বন্যপশুদের খাবার হয়েছে।
6আমার মেষেরা সমস্ত পাহাড় ও উচ্চ গিরির উপরে ঘুরে বেড়াচ্ছে। তারা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এবং তাদের খোঁজ করেনি।
7“ ‘অতএব, হে পালকেরা, সদাপ্রভুর কথা শোনো।