যিহিষ্কেল 34

তোমরা তো দই খাও, পশম দিয়ে কাপড় বানিয়ে পর এবং বাছাই করা মেষ বলিদান করো, কিন্তু মেষদের যত্ন নাও না।

Ezekiel 34:3 (UKJV) All of you eat the fat, and all of you clothe you with the wool, all of you kill them that are fed: but all of you feed not the flock.

1সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,

2“হে মানবসন্তান, ইস্রায়েলের পালকদের বিরুদ্ধে তুমি ভাববাণী বলো; ভবিষ্যদ্‌বাণী করো এবং তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, ধিক্ ইস্রায়েলের সেই পালকদের যারা শুধু নিজেদেরই দেখাশোনা করে! মেষপালের দেখাশোনা করা কি পালকের কর্তব্য নয়?

3তোমরা তো দই খাও, পশম দিয়ে কাপড় বানিয়ে পর এবং বাছাই করা মেষ বলিদান করো, কিন্তু মেষদের যত্ন নাও না।

4তোমরা দুর্বলদের সবল করোনি, অসুস্থদের সুস্থ করোনি, আহতদের ক্ষত বেঁধে দাওনি। যারা বিপথে গেছে তাদের ফিরিয়ে নিয়ে আসোনি কিংবা যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করোনি। তোমরা তাদের কড়া ও নিষ্ঠুরভাবে শাসন করেছ।

5তারা ছড়িয়ে পড়েছে কারণ তাদের পালক নেই আর ছড়িয়ে পড়ার দরুন তারা বন্যপশুদের খাবার হয়েছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.