9তুমি ও তোমার সব সৈন্যেরা এবং তোমার সঙ্গের অনেক জাতি সেই দেশ আক্রমণ করতে ঝড়ের মতো এগিয়ে যাবে; তোমরা মেঘের মতো করে দেশটাকে ঢেকে ফেলবে।
10“ ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, সেদিন তোমার মনে বিভিন্ন চিন্তা আসবে এবং তুমি একটি খারাপ মতলব আঁটবে।
11তুমি বলবে, “আমি এমন একটি দেশ আক্রমণ করব যার গ্রামগুলিতে প্রাচীর নেই; আমি শান্তিতে এবং সন্দেহ করে না এমন লোকদের আক্রমণ করব—যারা সকলে এমন জায়গায় বাস করে যেখানে প্রাচীর, ফটক ও অর্গল নেই।
12আমি জিনিস কেড়ে নেব ও লুট করব এবং ধ্বংসস্থান ঠিক করে নেওয়া জায়গাগুলির বিরুদ্ধে আর জাতিগণের মধ্য থেকে জড়ো হওয়া লোকদের বিরুদ্ধে আমার হাত উঠাব, যারা পশুপালে ও জিনিসপত্রে ধনী, এবং দেশটা হবে পৃথিবীর কেন্দ্র।”
13শিবা, দদান এবং তর্শীশ ও তার সব গ্রামের ব্যবসায়ীরা এবং সেখানকার সব যুবসিংহরা তোমাকে জিজ্ঞাসা করবে, “তোমরা কি লুটপাট করতে এসেছ? তোমরা কি দলবল জড়ো করেছ সোনা ও রুপো, পশুপাল ও জিনিসপত্র নিয়ে যাবার জন্য আর অনেক জিনিস কেড়ে নেবার জন্য?” ’