5পারস্য, কূশ ও পূট তাদের সঙ্গে থাকবে, তারা সকলে ঢাল ও শিরস্ত্রাণধারী,
6আর গোমর ও তার সৈন্যদল, এবং উত্তর দিকের শেষ সীমার বেৎ-তোগর্মের সব সৈন্য—ও অনেক জাতি তোমার সঙ্গী হবে।
7“ ‘প্রস্তুত হও, তুমি ও তোমার সমস্ত লোকজন যারা তোমার চারপাশে আছে, নিজেদের প্রস্তুত করো, এবং তুমি তাদের সেনাপতি হও।
8অনেক দিনের পর তোমাকে যুদ্ধের জন্য ডাকা হবে। ভবিষ্যতে তুমি এমন একটি দেশ আক্রমণ করবে যে দেশ যুদ্ধ থেকে রেহাই পেয়েছে, যার লোকেরা অনেক জাতির মধ্য থেকে ইস্রায়েলের পাহাড়গুলিও জড়ো হবে, যে জায়গা অনেক দিন ধরে জনশূন্য ছিল। তাদের জাতিগণের মধ্যে থেকে বের করে আনা হয়েছে, এবং এখন তারা সকলে নিরাপদে বাস করছে।
9তুমি ও তোমার সব সৈন্যেরা এবং তোমার সঙ্গের অনেক জাতি সেই দেশ আক্রমণ করতে ঝড়ের মতো এগিয়ে যাবে; তোমরা মেঘের মতো করে দেশটাকে ঢেকে ফেলবে।