13“ ‘তোমরা এই বিশেষ উপহার উৎসর্গ করবে: গমের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ এবং যবের হোমর থেকে ঐফার ষষ্ঠাংশ।
14তেলের পরিমাণ মাপবার জন্য বাৎ-এর মাপ ব্যবহার করতে হবে যা এক কোর থেকে বাৎ-এর দশমাংশ। (দশ বাৎ-এর সমান এক হোমর আর এক হোমরের সমান এক কোর)
15ইস্রায়েল দেশের মধ্যে ভালো জমিতে চরে এমন প্রতি দুশো মেষের মধ্যে একটি মেষ দেবে। লোকদের পাপের প্রায়শ্চিত্তের জন্য এগুলি শস্য-নৈবেদ্যের, হোমবলির ও মঙ্গলার্থক বলির জন্য ব্যবহার করা হবে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।
16দেশের সব লোক ইস্রায়েলের শাসনকর্তাকে এই বিশেষ উপহার দেবে।
17শাসনকর্তার কর্তব্য হবে অমাবস্যায় ও বিশ্রামবারে, সমস্ত উৎসবে হোমবলি, শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য উৎসর্গ করা। তিনি ইস্রায়েল কুলের পাপের প্রায়শ্চিত্তের জন্য পাপার্থক বলি, শস্য-নৈবেদ্য এবং হোম ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করবেন।