1“এসব গোষ্ঠী, নাম অনুসারে তালিকা দেশের উত্তর সীমায় দান একটি অংশ পাবে; “সেটি ভূমধ্যসাগর থেকে হিৎলোনের রাস্তা বরাবর লেবো-হমাৎ পর্যন্ত যাবে; হৎসর-ঐনন পর্যন্ত দামাস্কাসের সীমাতে, উত্তর দিকে হমাতের পাশে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
2আশের একটি অংশ পাবে; সেটি দানের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
3নপ্তালি একটি অংশ পাবে; সেটি আশেরের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।