29“এই দেশ ইস্রায়েলের গোষ্ঠীগুলিকে সম্পত্তি হিসেবে তোমরা ভাগ করে দেবে, আর এগুলি হবে তাদের অংশ,” সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
30“এইগুলি হবে নগর থেকে বাইরে যাবার দ্বার উত্তর দিক থেকে শুরু, “যেটা 4,500 হাত লম্বা,
31ইস্রায়েলের গোষ্ঠীগুলির নাম অনুসারে নগরের দ্বারগুলির নামকরণ হবে। উত্তর দিকের তিনটি দ্বারের নাম হবে রূবেণের দ্বার, যিহূদার দ্বার ও লেবির দ্বার।
32পূর্বদিকে, মাপ হবে 4,500 হাত, তিনটি দ্বার থাকবে যোষেফের দ্বার, বিন্যামীনের দ্বার ও দানের দ্বার।
33দক্ষিণ দিকে, মাপ হবে 4,500 হাত, তিনটি দ্বার থাকবে শিমিয়োনের দ্বার, ইষাখরের দ্বার ও সবূলূনের দ্বার।