5ইফ্রয়িম একটি অংশ পাবে; সেটি মনঃশির সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
6রূবেণ একটি অংশ পাবে; সেটি ইফ্রয়িমের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
7যিহূদা একটি অংশ পাবে; সেটি রূবেণের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
8“যিহূদার সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত থাকবে সেই জায়গাটা যা তোমরা বিশেষ এক উপহার রূপে আলাদা করে রাখবে। সেটি চওড়ায় হবে 25,000 হাত এবং লম্বায় হবে অন্যান্য গোষ্ঠীর অংশের মতো দেশের পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত; সেই জায়গার মাঝখানে থাকবে উপাসনার স্থান।
9“সেই আলাদা করা জায়গা থেকে তোমরা একটি অংশ সদাপ্রভুকে উপহার দেবে যেটা লম্বায় হবে 25,000 হাত এবং চওড়ায় 10,000 হাত।