যিহিষ্কেল 6

“ ‘কিন্তু আমি কিছু লোককে বাঁচিয়ে রাখব, তোমাদের কিছু যখন বিভিন্ন দেশে ও জাতির মধ্যে ছড়িয়ে পড়বে তখন সেই লোকেরা তরোয়াল থেকে মৃত্যুর হাত এড়াতে পারবে।

Ezekiel 6:8 (UKJV) Yet will I leave a remnant, that all of you may have some that shall escape the sword among the nations, when all of you shall be scattered through the countries.

6তোমরা যেখানেই বসবাস করো না কেন সেখানকার নগরগুলি খালি পড়ে থাকবে এবং পূজার্চনার উঁচু স্থানগুলি ধ্বংস হবে, তার ফলে তোমাদের বেদিগুলি জনশূন্য ও বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকবে, তোমাদের প্রতিমাগুলি চুরমার ও ধ্বংস হবে, তোমাদের ধূপবেদিগুলি ভেঙে পড়ে যাবে এবং তোমাদের তৈরি সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে।

7তোমাদের মধ্যে তোমাদের লোকেরা মরে পড়ে থাকবে, আর তোমরা জানবে যে আমিই সদাপ্রভু।

8“ ‘কিন্তু আমি কিছু লোককে বাঁচিয়ে রাখব, তোমাদের কিছু যখন বিভিন্ন দেশে ও জাতির মধ্যে ছড়িয়ে পড়বে তখন সেই লোকেরা তরোয়াল থেকে মৃত্যুর হাত এড়াতে পারবে।

9আর যে সকল জাতির মধ্যে তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে, যারা রক্ষা পাবে তারা আমায় মনে রাখবে—তাদের ব্যভিচারী হৃদয় আমাকে কেমন দুঃখ দিয়েছে, যার কারণে আমাকে ত্যাগ করেছে, এবং তাদের চোখ, যা তাদের প্রতিমাদের প্রতি কামনা করেছ। তাদের সব মন্দ ও জঘন্য কাজের জন্য তারা নিজেরাই নিজেদের ঘৃণা করবে।

10আর তারা জানতে পারবে যে আমিই সদাপ্রভু; তাদের উপর এই বিপদ আনতে আমি অনর্থক বলিনি।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.