8আমি তোমার উপর আমার ক্রোধ ঢালতে যাচ্ছি ও আমার রাগ তোমার উপর ব্যয় করব; তোমার আচরণ অনুসারে আমি তোমার বিচার করব এবং তোমার সমস্ত জঘন্য কাজের জন্য তোমাকে শাস্তি দেব।
9আমি তোমার প্রতি করুণা দেখাব না; আমি ক্ষমা করব না। আমি তোমার আচরণ ও তোমার মধ্যেকার জঘন্য কাজের পাওনা তোমাকে দেব। “ ‘তখন তুমি জানবে যে আমি সদাপ্রভুই তোমাকে আঘাত করি।
10“ ‘দেখো, দিন এসেছে! তা এসে পড়েছে! সর্বনাশ ফেটে বেরিয়েছে, লাঠিতে কুঁড়ি ধরেছে, অহংকারের ফুল ফুটেছে!
11হিংস্রতা উঠে এসেছে অন্যায়কারীদের লাঠি দ্বারা শাস্তি দেওয়া হবে; কোনও মানুষ বাদ যাবে না, কোনও জনসাধারণও না, তাদের কোনও ধনসম্পদ, মূল্যবান কিছুই না।
12সময় হয়েছে! সেদিন এসে গেছে! ক্রেতা আনন্দ না করুক বা বিক্রেতা শোক না করুক, কারণ আমার ক্রোধ সমস্ত জনসাধারণের উপরে।