যিহিষ্কেল 7

এখন সেই সময় তোমার উপর এসে পড়েছে এবং তোমার বিরুদ্ধে আমি আমার ক্রোধ ঢেলে দেব। তোমার আচরণ অনুসারে আমি তোমার বিচার করব এবং তোমার সমস্ত জঘন্য কাজের জন্য তোমাকে শাস্তি দেব।

Ezekiel 7:3 (UKJV) Now is the end come upon you, and I will send mine anger upon you, and will judge you according to your ways, and will recompense upon you all yours abominations.

1সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হল,

2“হে মানবসন্তান, ইস্রায়েল দেশের প্রতি সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘শেষ সময়! দেশের চার কোনায় শেষ সময় উপস্থিত হয়েছে!

3এখন সেই সময় তোমার উপর এসে পড়েছে এবং তোমার বিরুদ্ধে আমি আমার ক্রোধ ঢেলে দেব। তোমার আচরণ অনুসারে আমি তোমার বিচার করব এবং তোমার সমস্ত জঘন্য কাজের জন্য তোমাকে শাস্তি দেব।

4আমি তোমার প্রতি করুণা দেখাব না; ক্ষমা করব না। আমি নিশ্চয়ই তোমার আচরণ ও তোমার মধ্যেকার জঘন্য কাজের জন্য তোমাকে শাস্তি দেব। “ ‘তখন তুমি জানবে যে আমিই সদাপ্রভু।’

5“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “ ‘বিপর্যয়! যে বিপর্যয়ের কথা শোনা যায়নি! দেখো, তা আসছে!

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.