4আমি তোমার প্রতি করুণা দেখাব না; ক্ষমা করব না। আমি নিশ্চয়ই তোমার আচরণ ও তোমার মধ্যেকার জঘন্য কাজের জন্য তোমাকে শাস্তি দেব। “ ‘তখন তুমি জানবে যে আমিই সদাপ্রভু।’
5“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “ ‘বিপর্যয়! যে বিপর্যয়ের কথা শোনা যায়নি! দেখো, তা আসছে!
6শেষ সময় এসে পড়েছে! শেষ সময় এসে পড়েছে! তোমাদের বিরুদ্ধে তা জেগে উঠেছে। দেখো, তা আসছে!
7তোমাদের উপর সর্বনাশ এসে পড়েছে, তোমরা যারা এই দেশে বসবাস করো। সময় উপস্থিত! সেদিন কাছে এসেছে! পর্বতের উপরে আনন্দ নেই, আছে আতঙ্ক।
8আমি তোমার উপর আমার ক্রোধ ঢালতে যাচ্ছি ও আমার রাগ তোমার উপর ব্যয় করব; তোমার আচরণ অনুসারে আমি তোমার বিচার করব এবং তোমার সমস্ত জঘন্য কাজের জন্য তোমাকে শাস্তি দেব।