7এছাড়া জেরুশালেম মন্দিরে সদাপ্রভুর জন্য নিরূপিত যে সমস্ত সামগ্রী নেবুখাদনেজার তাঁর উপাস্য দেবতার মন্দিরে এনে রেখেছিলেন সম্রাট কোরস সেগুলিও বার করে এনে দিলেন।
8পারস্য রাজা কোরস রাজকোষের কর্মকর্তা মিত্রদাতের মাধ্যমে সামগ্রীগুলি আনালেন এবং সেগুলি গণনা করিয়ে যিহূদার শাসনকর্তা শেশ্বসরের কাছে প্রত্যার্পণ করলেন।
9দ্রব্য সামগ্রীগুলির তালিকায় ছিল,
11সর্বমোট, সোনার ও রুপোর দ্রব্যসামগ্রীর সংখ্যা ছিল 5,400-টি। ব্যাবিলন থেকে জেরুশালেমে যখন নির্বাসিতেরা প্রত্যাবর্তন করছিলেন তখন তাদের সঙ্গে শেশ্বসর ওই সামগ্রীগুলি এনেছিলেন।