ইষ্রা 7

যেহেতু ইষ্রা প্রভু সদাপ্রভুর পবিত্র শাস্ত্র অধ্যয়ন এবং তাঁর বিধিকলাপ পালন করতেন, তিনি ইস্রায়েলের লোকেদের কাছে সেই বিধিনির্দেশ ও অনুশাসন সম্পর্কে শিক্ষা দিতেন।

Ezra 7:10 (UKJV) For Ezra had prepared his heart to seek the law of the LORD, and to do it, and to teach in Israel statutes and judgments.

8সম্রাটের সপ্তম বছরের পঞ্চম মাসে ইষ্রা জেরুশালেমে এসে উপস্থিত হলেন।

9তিনি প্রথম মাসের প্রথম দিনে ব্যাবিলন থেকে জেরুশালেমের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। ঈশ্বরের মঙ্গলময় হস্ত তাঁর উপর ছিল বলে তিনি পঞ্চম মাসের প্রথম দিনে জেরুশালেমে এসে উপস্থিত হয়েছিলেন।

10যেহেতু ইষ্রা প্রভু সদাপ্রভুর পবিত্র শাস্ত্র অধ্যয়ন এবং তাঁর বিধিকলাপ পালন করতেন, তিনি ইস্রায়েলের লোকেদের কাছে সেই বিধিনির্দেশ ও অনুশাসন সম্পর্কে শিক্ষা দিতেন।

11সম্রাট অর্তক্ষস্ত এই পত্রটি ইষ্রাকে পাঠিয়েছিলেন, যিনি ছিলেন একজন যাজক ও শিক্ষক এবং ইস্রায়েলের প্রভু সদাপ্রভু প্রদত্ত অনুশাসন ও বিধিব্যাবস্থা সংক্রান্ত বিষয়ে একজন জ্ঞানসম্পন্ন ব্যক্তি।

12রাজাধিরাজ অর্তক্ষস্তের তরফে, স্বর্গের ঈশ্বরের একজন যাজক ও শিক্ষক ইষ্রা সমীপে: শুভেচ্ছা।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.