ইষ্রা 7

সম্রাটের সপ্তম বছরের পঞ্চম মাসে ইষ্রা জেরুশালেমে এসে উপস্থিত হলেন।

Ezra 7:8 (UKJV) And he came to Jerusalem in the fifth month, which was in the seventh year of the king.

6এই ইষ্রা ব্যাবিলন থেকে সেখানে এলেন। তিনি ছিলেন ইস্রায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু সদাপ্রভুর প্রদত্ত মোশির ব্যবস্থাপুস্তকের একজন জ্ঞানসম্পন্ন শিক্ষক। তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু সদাপ্রভুর কৃপা তাঁর উপরে ছিল, সেইজন্য তিনি যা কিছু রাজার কাছে চেয়েছিলেন, রাজা তাঁকে সবকিছুই দিয়েছিলেন।

7সম্রাট অর্তক্ষস্তের রাজত্বের সপ্তম বছরে কিছু ইস্রায়েলী সন্তান, তাদের মধ্যে যাজক ও লেবীয়দের, গায়ক, দারোয়ান, মন্দিরের পরিচারকবৃন্দ জেরুশালেমে এসে উপস্থিত হল।

8সম্রাটের সপ্তম বছরের পঞ্চম মাসে ইষ্রা জেরুশালেমে এসে উপস্থিত হলেন।

9তিনি প্রথম মাসের প্রথম দিনে ব্যাবিলন থেকে জেরুশালেমের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। ঈশ্বরের মঙ্গলময় হস্ত তাঁর উপর ছিল বলে তিনি পঞ্চম মাসের প্রথম দিনে জেরুশালেমে এসে উপস্থিত হয়েছিলেন।

10যেহেতু ইষ্রা প্রভু সদাপ্রভুর পবিত্র শাস্ত্র অধ্যয়ন এবং তাঁর বিধিকলাপ পালন করতেন, তিনি ইস্রায়েলের লোকেদের কাছে সেই বিধিনির্দেশ ও অনুশাসন সম্পর্কে শিক্ষা দিতেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.