19আপনার ঈশ্বরের গৃহে আরাধনার জন্য যে সমস্ত দ্রব্যাদি আপনার কাছে গচ্ছিত রাখা আছে সেগুলি আপনি জেরুশালেমের ঈশ্বরের কাছে নিবেদন করবেন।
20আপনার ঈশ্বরের গৃহের জন্য যা কিছু প্রয়োজন হবে তার জন্য রাজকোষ থেকে অর্থ সরবরাহ করা হবে।
21আমি, সম্রাট অর্তক্ষস্ত, ইউফ্রেটিস নদীর অববাহিকাকে সমগ্র অঞ্চলের কোষাধ্যক্ষদের নির্দেশ দিচ্ছি, স্বর্গের ঈশ্বরের বিধিবিধানের শিক্ষক ও যাজক ইষ্রা আপনাদের কাছে যা কিছু চাইবেন সব যেন যত্নসহকারে তাঁকে দেওয়া হয়।
22আপনারা তাঁকে একশো তালন্ত রুপা, একশো কোর গম, একশো বাৎ দ্রাক্ষারস, একশো বাৎ জলপাই-এর তৈল এবং অপরিমিত লবণ দান করবেন।
23স্বর্গের ঈশ্বর যা আদেশ করেছেন তা স্বর্গের ঈশ্বরের মন্দিরের জন্য যথাযথভাবে করা হোক। সম্রাট ও তাঁর ছেলেদের উপরে কেন ক্রোধ বর্ষিত হবে?