19সেখানে অন্য প্রেরিতশিষ্যদের মধ্যে আর কাউকে দেখতে পেলাম না, কেবলমাত্র প্রভুর ভাই যাকোব ছিলেন।
20ঈশ্বরের সাক্ষাতে আমি তোমাদের আশ্বস্ত করে বলছি, আমি তোমাদের কাছে যা লিখছি, তা মিথ্যা নয়।
21তারপর আমি সিরিয়া ও কিলিকিয়া প্রদেশে গেলাম।
22আমি খ্রীষ্টে স্থিত যিহূদিয়ার মণ্ডলীগুলির কাছে ব্যক্তিগতভাবে অপরিচিত ছিলাম।
23তারা কেবলমাত্র এই সংবাদ পেয়েছিল, “আগে যে লোকটি আমাদের উপর অত্যাচার করত, সে এখন সেই বিশ্বাসের কথা প্রচার করছে, যা সে আগে ধ্বংস করতে চেয়েছিল।”