20তাদের এলাকা ও জাতি ধরে এরাই হল বংশ ও ভাষা অনুসারে হামের সন্তান।
21সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎ; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ।
22শেমের ছেলেরা: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ ও অরাম।
23অরামের ছেলেরা: ঊষ, হূল, গেথর, ও মেশক।
24অর্ফক্ষদ হলেন শেলহের বাবা, এবং শেলহ এবরের বাবা।