14শেলহ ত্রিশ বছর বয়সে এবরের বাবা হলেন।
15আর এবরের বাবা হওয়ার পর শেলহ 403 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
16এবর চৌত্রিশ বছর বয়সে পেলগের বাবা হলেন।
17আর পেলগের বাবা হওয়ার পর এবর 430 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
18পেলগ ত্রিশ বছর বয়সে রিয়ূর বাবা হলেন।