আদি পুস্তক 16

সে বন্য গাধার মতো এক মানুষ হবে; প্রত্যেকের বিরুদ্ধে তার হাত উঠবে আর প্রত্যেকের হাত তার বিরুদ্ধে উঠবে, আর তার সব ভাইয়ের প্রতি শত্রুতা বজায় রেখে সে বসবাস করবে।”

Genesis 16:12 (UKJV) And he will be a wild man; his hand will be against every man, and every man's hand against him; and he shall dwell in the presence of all his brethren.

10সদাপ্রভুর দূত আরও বললেন, “আমি তোমার বংশধরদের সংখ্যা এত বৃদ্ধি করব যে গোনার পক্ষে তারা বহুসংখ্যক হয়ে উঠবে।”

11সদাপ্রভুর দূত তাকে আরও বললেন: “এখন তুমি গর্ভবতী হয়েছ আর তুমি এক ছেলের জন্ম দেবে। তুমি তার নাম দেবে ইশ্মায়েল, কারণ সদাপ্রভু তোমার দুর্দশার কথা শুনেছেন।

12সে বন্য গাধার মতো এক মানুষ হবে; প্রত্যেকের বিরুদ্ধে তার হাত উঠবে আর প্রত্যেকের হাত তার বিরুদ্ধে উঠবে, আর তার সব ভাইয়ের প্রতি শত্রুতা বজায় রেখে সে বসবাস করবে।”

13যে সদাপ্রভু হাগারের সঙ্গে কথা বলেছিলেন, সে তাঁর এই নাম দিল: “তুমি দর্শনকারী ঈশ্বর,” কারণ সে বলল, “আমি এখন এমন একজনকে দেখেছি, যিনি আমাকে দেখেছেন।”

14সেইজন্য সেই কুয়োর নাম হল বের-লহয়-রোয়ী; কাদেশ ও বেরদের মাঝখানে এটি এখনও আছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.