22অব্রাহামের সঙ্গে কথা বলা শেষ করে ঈশ্বর তাঁর কাছ থেকে উঠে চলে গেলেন।
23সেদিনই অব্রাহাম তাঁর ছেলে ইশ্মায়েলকে ও তাঁর পরিবারে জন্মানো বা তাঁর অর্থ দিয়ে কেনা সবাইকে, তাঁর পরিবারের প্রত্যেকটি পুরুষ সদস্যকে নিয়ে ঈশ্বরের কথানুসারে সুন্নত করালেন।
24অব্রাহাম যখন সুন্নত করালেন তখন তাঁর বয়স 99 বছর,
25এবং তাঁর ছেলে ইশ্মায়েলের বয়স তেরো বছর;
26অব্রাহাম এবং তাঁর ছেলে ইশ্মায়েল দুজনে একই দিনে সুন্নত করালেন।