29তারা তাদের ধনসম্পদ ও তাদের সব স্ত্রী ও সন্তানসন্ততিকে তুলে এনে, তাদের বাড়িঘরের সর্বস্ব লুট করল।
30তখন যাকোব শিমিয়োন ও লেবিকে বললেন, “তোমরা সেই কনানীয় ও পরিষীয়দের কাছে, এই দেশে বসবাসকারী জাতিদের কাছে আমাকে আপত্তিকর করে তুলে আমার উপর সমস্যার বোঝা চাপিয়ে দিলে। আমরা সংখ্যায় কয়েকজন মাত্র, এবং তারা যদি আমার বিরুদ্ধে দল বেঁধে আমাকে আক্রমণ করে, তবে আমি ও আমার পরিবার ধ্বংস হয়ে যাব।”
31কিন্তু তারা উত্তর দিল, “আমাদের বোনের সাথে এক বেশ্যার মতো ব্যবহার করা কি তার উচিত হয়েছে?”