22ইস্রায়েল যখন সেই অঞ্চলে বসবাস করছিলেন, রূবেণ তাঁর বাবার উপপত্নী বিলহার কাছে গিয়ে তাঁর সাথে শুয়েছিলেন, এবং ইস্রায়েল তা শুনতে পেলেন। যাকোবের বারোটি ছেলে ছিল:
23লেয়ার ছেলেরা: যাকোবের বড়ো ছেলে রূবেণ, শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর ও সবূলূন।
24রাহেলের ছেলেরা: যোষেফ ও বিন্যামীন,
25রাহেলের দাসী বিলহার ছেলেরা: দান ও নপ্তালি।
26লেয়ার দাসী সিল্পার ছেলেরা: গাদ ও আশের। এরাই যাকোবের সেই ছেলেরা, পদ্দন-আরামে যারা তাঁর ঔরসে জন্মেছিল।