15এষৌর বংশধরদের মধ্যে এরাই হলেন বিভাগীয় প্রধান: এষৌর বড়ো ছেলে ইলীফসের ছেলেরা: দল প্রধান তৈমন, ওমার, সফো, কনস,
16কোরহ, গয়িতম ও অমালেক। ইদোমে এই বিভাগীয় প্রধানেরাই ইলীফসের বংশে জন্মগ্রহণ করলেন; তাঁরা আদার সব নাতিপুতি।
17এষৌর ছেলে রূয়েলের ছেলেরা: বিভাগীয় প্রধান নহৎ, সেরহ, শম্ম ও মিসা। ইদোমে এই বিভাগীয় প্রধানেরাই রূয়েলের বংশে জন্মগ্রহণ করলেন; তাঁরা এষৌর স্ত্রী বাসমতের সব নাতিপুতি।
18এষৌর স্ত্রী অহলীবামার ছেলেরা: বিভাগীয় প্রধান যিয়ূশ, যালম ও কোরহ। এই বিভাগীয় প্রধানেরাই এষৌর স্ত্রী তথা অনার মেয়ে অহলীবামার গর্ভজাত হলেন।
19এরাই হলেন এষৌর (অথবা, ইদোমের) সব ছেলে, এবং এরাই হলেন তাদের বিভাগীয় প্রধান।