28দীশনের ছেলেরা: ঊষ ও অরাণ।
29এরাই ছিলেন হোরীয় বিভাগীয় প্রধান: লোটন, শোবল, শিবিয়োন, অনা,
30দিশোন, এৎসর ও দীশন। সেয়ীর দেশে তাদের বিভাগ অনুসারে এরাই হলেন হোরীয় বিভাগীয় প্রধান।
31কোনো ইস্রায়েলী রাজা রাজত্ব করার আগে এরাই ইদোমে রাজা হয়ে রাজত্ব করলেন:
32বিয়োরের ছেলে বেলা ইদোমের রাজা হলেন। তাঁর রাজধানীর নাম দেওয়া হল দিনহাবা।