19যাকোবের স্ত্রী রাহেলের ছেলেরা: যোষেফ ও বিন্যামীন।
20মিশরে, যোষেফের ছেলে মনঃশি ও ইফ্রয়িম ওনের যাজক পোটীফেরের মেয়ে আসনতের দ্বারা জন্মেছিলেন।
21বিন্যামীনের ছেলেরা: বেলা, বেখর, অস্বেল, গেরা, নামান, এহী, রোশ, মূপপীম, হুপপীম ও অর্দ।
22এরা হলেন যাকোবের সেই ছেলেরা, যারা রাহেলের দ্বারা জন্মেছিলেন—মোট চোদ্দোজন।
23দানের ছেলে: হূশীম।