20“আশেরের খাদ্যদ্রব্য হবে সমৃদ্ধ; সে এমন সুস্বাদু খাদ্য জোগাবে যা এক রাজার পক্ষে মানানসই।
21“নপ্তালি এমন এক বাঁধনমুক্ত হরিণী যা সুন্দর সুন্দর হরিণশিশু গর্ভে ধারণ করে।
22“যোষেফ এক ফলবান দ্রাক্ষালতা, এক নির্ঝরিণীর কাছে স্থিত এক ফলবান দ্রাক্ষালতা, যার শাখাপ্রশাখাগুলি এক দেয়াল বেয়ে ওঠে।
23তিক্ততা সমেত তিরন্দাজরা তাকে আক্রমণ করেছিল; শত্রুতা দেখিয়ে তারা তার দিকে তির ছুঁড়েছিল।
24কিন্তু তার ধনুক অবিচলিত থেকেছিল, তার শক্তিশালী হাত দুটি নমনীয় হয়েই ছিল, যাকোবের সেই শক্তিমান-জনের সেই হাতের কারণে, ইস্রায়েলের সেই মেষপালকের, সেই শৈলের কারণে,