আদি পুস্তক 49

“আশেরের খাদ্যদ্রব্য হবে সমৃদ্ধ; সে এমন সুস্বাদু খাদ্য জোগাবে যা এক রাজার পক্ষে মানানসই।

Genesis 49:20 (UKJV) Out of Asher his bread shall be fat, and he shall yield royal dainties.

18“হে সদাপ্রভু, আমি তোমার উদ্ধারের প্রত্যাশা করছি।

19“গাদ এক আক্রমণকারী দল দ্বারা আক্রান্ত হবে, কিন্তু সে তাদের গোড়ালি লক্ষ্য করে তাদের আক্রমণ করবে।

20“আশেরের খাদ্যদ্রব্য হবে সমৃদ্ধ; সে এমন সুস্বাদু খাদ্য জোগাবে যা এক রাজার পক্ষে মানানসই।

21“নপ্তালি এমন এক বাঁধনমুক্ত হরিণী যা সুন্দর সুন্দর হরিণশিশু গর্ভে ধারণ করে।

22“যোষেফ এক ফলবান দ্রাক্ষালতা, এক নির্ঝরিণীর কাছে স্থিত এক ফলবান দ্রাক্ষালতা, যার শাখাপ্রশাখাগুলি এক দেয়াল বেয়ে ওঠে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.