16“ইস্রায়েলের গোষ্ঠীগুলির মধ্যে এক গোষ্ঠীরূপে দান তার লোকজনের জন্য ন্যায় প্রদান করবে।
17দান পথের পাশে পড়ে থাকা এক সাপ, সেই পথ বরাবর এমন এক বিষধর সাপ হবে, যে ঘোড়ার গোড়ালিতে ছোবল মারে যেন সেটির সওয়ার পিছন-পানে ডিগবাজি খায়।
18“হে সদাপ্রভু, আমি তোমার উদ্ধারের প্রত্যাশা করছি।
19“গাদ এক আক্রমণকারী দল দ্বারা আক্রান্ত হবে, কিন্তু সে তাদের গোড়ালি লক্ষ্য করে তাদের আক্রমণ করবে।
20“আশেরের খাদ্যদ্রব্য হবে সমৃদ্ধ; সে এমন সুস্বাদু খাদ্য জোগাবে যা এক রাজার পক্ষে মানানসই।