25তোমার পৈত্রিক সেই ঈশ্বরের কারণে, যিনি তোমাকে সাহায্য করবেন, সেই সর্বশক্তিমানের কারণে, যিনি তোমাকে আশীর্বাদ করবেন ঊর্ধ্বস্থিত আকাশের আশীর্বাদসহ, নিচস্থ গভীর নির্ঝরিণীর আশীর্বাদসহ, স্তন ও গর্ভের আশীর্বাদসহ।
26তোমার পৈত্রিক আশীর্বাদগুলি সেই প্রাচীন পাহাড়-পর্বতের আশীর্বাদগুলির চেয়েও মহত্তর, শতাব্দী-প্রাচীন পাহাড়গুলির দানশীলতার চেয়েও মহত্তর। এসব কিছু যোষেফের মাথায় স্থির হোক, তার দাদা-ভাইদের মধ্যে যে নায়ক, তার ললাটে গিয়ে পড়ুক।
27“বিন্যামীন এক বুভুক্ষু নেকড়ে; সকালবেলায় সে শিকার গ্রাস করে, সন্ধ্যাবেলায় সে লুন্ঠিত জিনিসপত্র ভাগবাঁটোয়ারা করে।”
28এরা সবাই ইস্রায়েলের সেই বারো বংশ, এবং তাঁদের বাবা প্রত্যেককে যথাযথ আশীর্বাদ দিয়ে তাঁদের আশীর্বাদ করার সময় তাঁদের এই কথাগুলিই বললেন।
29পরে তিনি তাঁদের এইসব নির্দেশ দিলেন: “আমি আমার পরিজনবর্গের সঙ্গে একত্রিত হতে যাচ্ছি। আমাকে আমার পূর্বপুরুষদের সঙ্গে হিত্তীয় ইফ্রোণের ক্ষেতের সেই গুহায় কবর দিয়ো,