8কিন্তু পুত্র সম্পর্কে তিনি বলেন, “হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী; ধার্মিকতার রাজদণ্ড হবে তোমার রাজ্যের রাজদণ্ড।
9তুমি ধার্মিকতাকে ভালোবেসেছ, আর দুষ্টতাকে ঘৃণা করেছ; সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর, আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে, তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন।”
10তিনি আরও বলেন, “হে প্রভু, আদিকালে তুমি এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ, আর আকাশমণ্ডলও তোমারই হাতের রচনা।
11সেসব বিলুপ্ত হবে, কিন্তু তুমি স্থায়ী হবে; সেগুলি ছেঁড়া কাপড়ের মতো হবে।
12পরিচ্ছদের মতো তুমি সেসব গুটিয়ে রাখবে, পরনের পোশাকের মতো সেগুলি পরিবর্তিত হবে। কিন্তু তুমি থাকবে সেই একইরকম, তোমার আয়ুর কখনও শেষ হবে না।”