ইব্রীয় 1

সেসব বিলুপ্ত হবে, কিন্তু তুমি স্থায়ী হবে; সেগুলি ছেঁড়া কাপড়ের মতো হবে।

Hebrews 1:11 (UKJV) They shall perish; but you remain; and they all shall wax old as does a garment;

9তুমি ধার্মিকতাকে ভালোবেসেছ, আর দুষ্টতাকে ঘৃণা করেছ; সেই কারণে ঈশ্বর, তোমার ঈশ্বর, আনন্দের তেল দিয়ে অভিষিক্ত করে, তোমাকে তোমার সহচরদের ঊর্ধ্বে স্থাপন করেছেন।”

10তিনি আরও বলেন, “হে প্রভু, আদিকালে তুমি এই পৃথিবীর ভিত্তিমূল স্থাপন করেছ, আর আকাশমণ্ডলও তোমারই হাতের রচনা।

11সেসব বিলুপ্ত হবে, কিন্তু তুমি স্থায়ী হবে; সেগুলি ছেঁড়া কাপড়ের মতো হবে।

12পরিচ্ছদের মতো তুমি সেসব গুটিয়ে রাখবে, পরনের পোশাকের মতো সেগুলি পরিবর্তিত হবে। কিন্তু তুমি থাকবে সেই একইরকম, তোমার আয়ুর কখনও শেষ হবে না।”

13স্বর্গদূতদের মধ্যে কাকে ঈশ্বর কখন বলেছেন, “তুমি আমার ডানদিকে বসো, যতক্ষণ না আমি তোমার শত্রুদের তোমার পাদপীঠে পরিণত করি?”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.