34তোমরা কারাগারে বন্দিদের প্রতি সহানুভূতি দেখিয়েছ এবং তোমাদের সম্পত্তি বাজেয়াপ্ত হলেও তা সানন্দে মেনে নিয়েছ, কারণ তোমরা জানতে যে, তোমাদের জন্য এক উৎকৃষ্টতর ও স্থায়ী সম্পত্তি রাখা আছে।
35তাই তোমরা তোমাদের নির্ভরতা ত্যাগ কোরো না, তা পর্যাপ্ত পরিমাণে পুরস্কৃত হবে।
36তোমাদের ধৈর্য ধরার প্রয়োজন আছে, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করে তিনি যা প্রতিজ্ঞা করেছেন, তা লাভ করতে পারো।
37কারণ, আর অতি অল্পকাল পরেই, “যাঁর আগমন সন্নিকট, তিনি আসবেন, বিলম্ব করবেন না।
38কিন্তু আমার ধার্মিক ব্যক্তি, বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে। যদি সে পিছিয়ে পড়ে, আমি তার প্রতি প্রসন্ন হব না।”