ইব্রীয় 2

আবার, “আমি তাঁরই উপর আমার আস্থা স্থাপন করব।” তিনি আরও বলেন, “দেখো, এই আমি ও আমার সন্তানেরা, ঈশ্বর যাদের আমায় দিয়েছেন।”

Hebrews 2:13 (UKJV) And again, I will put my trust in him. And again, Behold I and the children which God has given me.

11যিনি মানুষকে পবিত্র করেন ও যারা পবিত্র হয়, তারা উভয়েই এক পরিবারভুক্ত। তাই তাদের ভাই (বা বোন) বলতে যীশু লজ্জিত নন।

12তিনি বলেন, “আমার ভাইবোনেদের কাছে আমি তোমার নাম ঘোষণা করব; সভার মাঝে আমি তোমার জয়গান গাইব।”

13আবার, “আমি তাঁরই উপর আমার আস্থা স্থাপন করব।” তিনি আরও বলেন, “দেখো, এই আমি ও আমার সন্তানেরা, ঈশ্বর যাদের আমায় দিয়েছেন।”

14যেহেতু সন্তানেরা রক্তমাংস বিশিষ্ট, তাই তিনি তাদের মানব-স্বভাবের অংশীদার হলেন, যেন তাঁর মৃত্যুর দ্বারা তিনি মৃত্যুর উপরে যার ক্ষমতা আছে অর্থাৎ দিয়াবলকে ধ্বংস করতে পারেন,

15এবং মৃত্যুভয়ে যারা সমস্ত জীবন দাসত্বের শিকলে বন্দি ছিল, তিনি তাদের মুক্ত করতে পারেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.