2কিন্তু এখন তারা আরও বেশি পাপ করছে; তাদের রুপো দিয়ে তারা নিজেদের জন্য প্রতিমা নির্মাণ করে, যেগুলি কুশলী হাতে নির্মিত সুন্দর সব দেবমূর্তি, সেগুলি সবই কারিগরদের শিল্পকর্ম। এসব লোকেদের সম্পর্কে বলা হয়, “তারা নর বলি দেয়! এবং বাছুর-প্রতিমাদের চুম্বন করে!”
3সুতরাং তারা হবে সকালের কুয়াশার মতো, প্রত্যুষের শিশিরের মতো, যা অন্তর্হিত হয়, তুষের মতো, যা শস্য মাড়াইয়ের খামার থেকে উড়ে যায়, ধোঁয়ার মতো, যা জানালা দিয়ে নির্গত হয়।
4“কিন্তু আমিই সদাপ্রভু, তোমার ঈশ্বর, যিনি মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন। আমাকে ছাড়া আর কোনো ঈশ্বরকে তোমরা জানো না, আমি ছাড়া আর কোনো পরিত্রাতা নেই।
5প্রখর উত্তপ্ত সেই মরুপ্রান্তরে আমি তোমাদের তত্ত্বাবধান করেছিলাম।
6আমি তাদের আহার যোগালে তারা পরিতৃপ্ত হয়েছিল; কিন্তু পরিতৃপ্ত হওয়ার পরে তারা অহংকারী হয়ে উঠল; তারপর তারা আমাকে ভুলে গেল।