হোশেয় 13

তাই আমি তাদের উপরে সিংহের মতো আসব, চিতাবাঘের মতো আমি পথে ওৎ পেতে থাকব।

Hosea 13:7 (UKJV) Therefore I will be unto them as a lion: as a leopard by the way will I observe them:

5প্রখর উত্তপ্ত সেই মরুপ্রান্তরে আমি তোমাদের তত্ত্বাবধান করেছিলাম।

6আমি তাদের আহার যোগালে তারা পরিতৃপ্ত হয়েছিল; কিন্তু পরিতৃপ্ত হওয়ার পরে তারা অহংকারী হয়ে উঠল; তারপর তারা আমাকে ভুলে গেল।

7তাই আমি তাদের উপরে সিংহের মতো আসব, চিতাবাঘের মতো আমি পথে ওৎ পেতে থাকব।

8শাবক কেড়ে নেওয়া ভালুকের মতো, আমি তাদের আক্রমণ করব এবং তাদের হৃৎপিণ্ড বিদীর্ণ করব। সিংহের মতো আমি তাদের গ্রাস করব; বন্যপশু তাদের খণ্ড খণ্ড করবে।

9“ইস্রায়েল, তুমি তো বিধ্বস্ত হয়েছ, কারণ তুমি আমার, তোমার সাহায্যকারীর বিরুদ্ধে গিয়েছ।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.