10“তারা ভোজন করবে, কিন্তু তৃপ্ত হবে না, তারা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হবে, কিন্তু বহুবংশ হবে না, কারণ তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে নিজেদেরকে দিতে
11বেশ্যাবৃত্তিতে; সুরা ও নতুন দ্রাক্ষারসে মত্ত হওয়ার জন্য, যেগুলি আমার প্রজাদের বুদ্ধি-বিবেচনা হরণ করে।
12আমার লোকেরা কাঠের প্রতিমার কাছে পরামর্শ খোঁজে, এবং কাঠের তৈরি একটি লাঠি তাদের উত্তর দেয়। বেশ্যাবৃত্তির মানসিকতা তাদের ধ্বংসের পথে চালিত করে; তাদের ঈশ্বরের কাছে তারা অবিশ্বস্ত হয়েছে।
13তারা পর্বতশীর্ষের উপরে বলিদান করে এবং বিভিন্ন পাহাড়ে হোমবলি উৎসর্গ করে, ওক, ঝাউ ও তার্পিন গাছের তলে যেখানে ছায়া বেশ মনোরম। সেই কারণে, তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তিতে ও তোমাদের পুত্রবধূরা ব্যভিচারে লিপ্ত হয়।
14“তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তি গ্রহণ করলে, বা তোমাদের পুত্রবধূরা ব্যভিচারে লিপ্ত হলে, আমি তাদের শাস্তি দেব না, কারণ পুরুষেরা স্বেচ্ছায় দেবদাসদের সঙ্গে গোপন স্থানে যায় ও দেবদাসীদের সঙ্গে নৈবেদ্য উৎসর্গ করে, এই নির্বোধ জাতি ধ্বংস হয়ে যাবে!