12আমার লোকেরা কাঠের প্রতিমার কাছে পরামর্শ খোঁজে, এবং কাঠের তৈরি একটি লাঠি তাদের উত্তর দেয়। বেশ্যাবৃত্তির মানসিকতা তাদের ধ্বংসের পথে চালিত করে; তাদের ঈশ্বরের কাছে তারা অবিশ্বস্ত হয়েছে।
13তারা পর্বতশীর্ষের উপরে বলিদান করে এবং বিভিন্ন পাহাড়ে হোমবলি উৎসর্গ করে, ওক, ঝাউ ও তার্পিন গাছের তলে যেখানে ছায়া বেশ মনোরম। সেই কারণে, তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তিতে ও তোমাদের পুত্রবধূরা ব্যভিচারে লিপ্ত হয়।
14“তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তি গ্রহণ করলে, বা তোমাদের পুত্রবধূরা ব্যভিচারে লিপ্ত হলে, আমি তাদের শাস্তি দেব না, কারণ পুরুষেরা স্বেচ্ছায় দেবদাসদের সঙ্গে গোপন স্থানে যায় ও দেবদাসীদের সঙ্গে নৈবেদ্য উৎসর্গ করে, এই নির্বোধ জাতি ধ্বংস হয়ে যাবে!
15“হে ইস্রায়েল, তুমি ব্যভিচার করলেও, যিহূদা যেন অপরাধী সাব্যস্ত না হয়। “তোমরা গিল্গলে পদার্পণ কোরো না, বেথ-আবনে উঠে যেয়ো না। এবং ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’ বলে শপথ কোরো না।
16একগুঁয়ে বকনা-বাছুরের মতোই ইস্রায়েলীরা অনমনীয়। সুতরাং সদাপ্রভু কীভাবে তাদের মেষশাবকদের মতো চারণভূমিতে চরাবেন?