হোশেয় 4

একগুঁয়ে বকনা-বাছুরের মতোই ইস্রায়েলীরা অনমনীয়। সুতরাং সদাপ্রভু কীভাবে তাদের মেষশাবকদের মতো চারণভূমিতে চরাবেন?

Hosea 4:16 (UKJV) For Israel slides back as a backsliding heifer: now the LORD will feed them as a lamb in a large place.

14“তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তি গ্রহণ করলে, বা তোমাদের পুত্রবধূরা ব্যভিচারে লিপ্ত হলে, আমি তাদের শাস্তি দেব না, কারণ পুরুষেরা স্বেচ্ছায় দেবদাসদের সঙ্গে গোপন স্থানে যায় ও দেবদাসীদের সঙ্গে নৈবেদ্য উৎসর্গ করে, এই নির্বোধ জাতি ধ্বংস হয়ে যাবে!

15“হে ইস্রায়েল, তুমি ব্যভিচার করলেও, যিহূদা যেন অপরাধী সাব্যস্ত না হয়। “তোমরা গিল্‌গলে পদার্পণ কোরো না, বেথ-আবনে উঠে যেয়ো না। এবং ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’ বলে শপথ কোরো না।

16একগুঁয়ে বকনা-বাছুরের মতোই ইস্রায়েলীরা অনমনীয়। সুতরাং সদাপ্রভু কীভাবে তাদের মেষশাবকদের মতো চারণভূমিতে চরাবেন?

17ইফ্রয়িম প্রতিমা সমূহে আসক্ত হয়েছে; তাকে একা ছেড়ে দাও!

18এমনকি, যখন তাদের মদ্যপান সমাপ্ত হয়, তখনও তারা ব্যভিচার করে চলে; তাদের শাসকেরা লজ্জাকর জীবনাচরণ ভীষণ ভালোবাসে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.