16একগুঁয়ে বকনা-বাছুরের মতোই ইস্রায়েলীরা অনমনীয়। সুতরাং সদাপ্রভু কীভাবে তাদের মেষশাবকদের মতো চারণভূমিতে চরাবেন?
17ইফ্রয়িম প্রতিমা সমূহে আসক্ত হয়েছে; তাকে একা ছেড়ে দাও!
18এমনকি, যখন তাদের মদ্যপান সমাপ্ত হয়, তখনও তারা ব্যভিচার করে চলে; তাদের শাসকেরা লজ্জাকর জীবনাচরণ ভীষণ ভালোবাসে।
19এক ঘূর্ণিবায়ু তাদের উড়িয়ে নিয়ে যাবে, এবং তাদের নৈবেদ্যগুলি তাদের জন্য বয়ে আনবে লজ্জা।